১৬/১৮. অধ্যায়ঃ
গ্রহণকালীন সলাতে উচ্চৈঃস্বরে ক্বিরাআত পড়া
সুনানে নাসাঈ : ১৪৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৯৪
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَمِرٍ، أَنَّهُ سَمِعَ الزُّهْرِيَّ يُحَدِّثُ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ صَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ، وَجَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ كُلَّمَا رَفَعَ رَأْسَهُ قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত।তিনি (ﷺ) চার রাকাত সালাত আদায় করেছিলেন চার সিজদা দ্বারা এবং তাতে কেরাত উচ্চৈঃস্বরে পড়েছিলেন। যখন মাথা তুলতেন বলতেন, "সামি' আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা ওয়ালাকাল হাম্দ"।
