১৬/১৩. অধ্যায়ঃ
অন্য আর এক প্রকার বিবরণ
সুনানে নাসাঈ : ১৪৮১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৮১
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا أَبُو زَيْدٍ سَعِيدُ بْنُ الرَّبِيعِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَفْصَةَ، مَوْلَى عَائِشَةَ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، أَنَّهُ لَمَّا كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، وَأَمَرَ فَنُودِيَ: أَنَّ الصَّلَاةَ جَامِعَةٌ، فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ فِي صَلَاتِهِ، قَالَتْ عَائِشَةُ: فَحَسِبْتُ قَرَأَ سُورَةَ الْبَقَرَةِ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ»، ثُمَّ قَامَ مِثْلَ مَا قَامَ وَلَمْ يَسْجُدْ، ثُمَّ رَكَعَ فَسَجَدَ، ثُمَّ قَامَ فَصَنَعَ مِثْلَ مَا صَنَعَ، رَكْعَتَيْنِ وَسَجْدَةً، ثُمَّ جَلَسَ وَجُلِّيَ عَنِ الشَّمْسِ---[حكم الألباني] صحيح لغيره
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
, আয়িশা (রাঃ) তাঁর কাছে বর্ণনা করেছেন যে, একবার যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে সূর্যগ্রহণ লাগল, তখন তিনি ওজু করলেন এবং নির্দেশ দিলে আওয়াজ দেয়া হলো যে, সালাত অনুষ্ঠিত হবে। তখন তিনি দাঁড়ালেন এবং তাঁর সালাতে দাঁড়ানোকে দীর্ঘায়িত করলেন। আয়িশা (রাঃ) বলেন, আমি অনুমান করলাম যে, তিনি সূরা বাকারা পড়েছিলেন, এরপর রুকু করলেন এবং রুকুকে দীর্ঘায়িত করলেন।অতঃপর বললেন "সামি আল্লাহু লিমান হামিদাহ" তারপর দাঁড়ালেন আগের দাঁড়ানোর সমপরিমাণ কিন্তু সিজদা করলেন না। পরে রুকু করলেন এবং সিজদা করলেন, অতঃপর দাঁড়ালেন এবং আগের মতই দুই রুকু এবং সিজদা করলেন। তারপর বসলেন এবং সূর্যের গ্রহণও ছেড়ে গেল।
