১৬/২৩. অধ্যায়ঃ

গ্রহণকালীন (সলাতের পর) খুত্ববার প্রকার

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫০০

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ فَصَلَّى، فَأَطَالَ الْقِيَامَ جِدًّا، ثُمَّ رَكَعَ، فَأَطَالَ الرُّكُوعَ جِدًّا، ثُمَّ رَفَعَ، فَأَطَالَ الْقِيَامَ جِدًّا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ، فَأَطَالَ الرُّكُوعَ وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ سَجَدَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَأَطَالَ الْقِيَامَ وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ، فَأَطَالَ الرُّكُوعَ وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ رَفَعَ، فَأَطَالَ الْقِيَامَ وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ، فَأَطَالَ الرُّكُوعَ وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ سَجَدَ، فَفَرَغَ مِنْ صَلَاتِهِ وَقَدْ جُلِّيَ عَنِ الشَّمْسِ، فَخَطَبَ النَّاسَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَصَلُّوا وَتَصَدَّقُوا، وَاذْكُرُوا اللَّهَ عَزَّ وَجَلَّ»، وَقَالَ: «يَا أُمَّةَ مُحَمَّدٍ، إِنَّهُ لَيْسَ أَحَدٌ أَغْيَرَ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يَزْنِيَ عَبْدُهُ أَوْ أَمَتُهُ، يَا أُمَّةَ مُحَمَّدٍ، لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

একবার আল্লাহর রাসূল (ﷺ)-এর যুগে সূর্যগ্রহণ লাগল। তখন তিনি দাঁড়ালেন ও সালাত আদায় করতে লাগলেন। তিনি কিয়ামকে খুব লম্বা করলেন। তারপর রুকু করলেন এবং রুকুকেও খুব লম্বা করলেন। তারপর মাথা উঠালেন আর কিয়ামকেও খুব লম্বা করলেন, কিন্তু তা আগের কিয়াম থেকে সংক্ষিপ্ত ছিল। অতঃপর রুকু করলেন এবং রুকুকেও দীর্ঘ করলেন কিন্তু তা আগের রুকু থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর সিজদা করলেন। পরে তার মাথা উঠালেন আর কিয়ামকে লম্বা করলেন। কিন্তু তা আগের কিয়াম থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর রুকু করলেন এবং রুকুকেও লম্বা করলেন, কিন্তু তা পূর্ববর্তী রুকু থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর মাথা উঠালেন এবং কিয়ামকে লম্বা করলেন, কিন্তু তা পূর্ববর্তী কিয়াম থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর রুকু করলেন এবং রুকু কে লম্বা করলেন আর তা আগের রুকু হতে সংক্ষিপ্ত ছিল তারপর সিজদা করলেন। তারপর সালাত থেকে অবসর হয়ে গেলেন। ইত্যবসরে সূর্য আলোকিত হয়ে গেল। তারপর তিনি মানুষ লক্ষ্য করে খুতবা দিলেন এবং আল্লাহ তা’আলার প্রশংসা ও গুণাগুণ বর্ণনা করলেন।এরপর বললেন, কারও জন্ম-মৃত্যুর কারণে চন্দ্র-সূর্যের গ্রহণ হয় না। অতএব যখন তোমরা তা দেখবে সালাত আদায় করবে এবং সদকা করবে ও আল্লাহর স্মরণ করবে। তিনি আরও বললেন, হে উম্মতে মুহাম্মদ! কেউ আল্লাহ তা’আলা থেকে অধিক রাগান্বিত হন না যে, তাঁর কোন বান্দা অথবা বান্দী ব্যভিচার করবে। হে উম্মতে মুহাম্মদ! আমি যা জানি তা যদি তোমরা জানতে তা হলে অবশ্যই তোমরা কম হাসতে এবং অধিক কাঁদতে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন