১৭/১৩. অধ্যায়ঃ
ইস্তিস্কার সলাত কেমন?
সুনানে নাসাঈ : ১৫২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫২১
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كِنَانَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَرْسَلَنِي أَمِيرٌ مِنَ الْأُمَرَاءِ إِلَى ابْنِ عَبَّاسٍ أَسْأَلُهُ عَنِ الِاسْتِسْقَاءِ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: مَا مَنَعَهُ أَنْ يَسْأَلَنِي؟ «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَاضِعًا مُتَبَذِّلًا، مُتَخَشِّعًا، مُتَضَرِّعًا، فَصَلَّى رَكْعَتَيْنِ كَمَا يُصَلِّي فِي الْعِيدَيْنِ، وَلَمْ يَخْطُبْ خُطْبَتَكُمْ هَذِهِ»
ইসহাক ইব্ন আব্দুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমীরদের মধ্যে কেউ আমাকে (একবার) ইবন আব্বাস (রাঃ)-এর কাছে পাঠালেন, আমি যেন তাঁকে ইসতিসকা সম্পর্কে প্রশ্ন করি। ইবন আব্বাস (রাঃ) বললেন, আমার কাছে সরাসরি প্রশ্ন করতে ঐ আমীরকে কে বারণ করেছে? (তারপর বললেন) একবার রাসূলুল্লাহ (ﷺ) বিনীতভাবে ছিন্ন বস্ত্রে মিনতি সহকারে বের হলেন এবং দু’ রাকাত সালাত আদায় করলেন। যেমনিভাবে তিনি উভয় ঈদে আদায় করেন। কিন্তু তিনি তোমাদের (ঈদের খুতবার) মতো খুতবা দেননি।
