১৭/১৪. অধ্যায়ঃ
ইস্তিস্কার সলাতে স্বরবে ক্বিরাআত পাঠ করা
সুনানে নাসাঈ : ১৫২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫২২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فَاسْتَسْقَى، فَصَلَّى رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِمَا بِالْقِرَاءَةِ»
আব্বাদ ইব্ন তামীমের চাচা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) (একদিন) বের হলেন এবং ইসতিসকার দুই রাকাত সালাত আদায় করলেন। তাতে তিনি উচ্চৈঃস্বরে কুরআন পাঠ করলেন।
