১৭/১৭. অধ্যায়ঃ

বৃষ্টির কারণে ক্ষতির আশংকা হলে তা বন্ধ করার জন্যে ইমামের দু'আ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫২৭

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ: قَحَطَ الْمَطَرُ عَامًا، فَقَامَ بَعْضُ الْمُسْلِمِينَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمِ جُمُعَةٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَحَطَ الْمَطَرُ، وَأَجْدَبَتِ الْأَرْضُ، وَهَلَكَ الْمَالُ، قَالَ: فَرَفَعَ يَدَيْهِ وَمَا نَرَى فِي السَّمَاءِ سَحَابَةً، فَمَدَّ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ يَسْتَسْقِي اللَّهَ عَزَّ وَجَلَّ، قَالَ: فَمَا صَلَّيْنَا الْجُمُعَةَ حَتَّى أَهَمَّ الشَّابَّ الْقَرِيبَ الدَّارِ الرُّجُوعُ إِلَى أَهْلِهِ، فَدَامَتْ جُمُعَةٌ، فَلَمَّا كَانَتِ الْجُمُعَةُ الَّتِي تَلِيهَا، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَتِ الْبُيُوتُ، وَاحْتَبَسَ الرُّكْبَانُ، قَالَ: فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِسُرْعَةِ مَلَالَةِ ابْنِ آدَمَ، وَقَالَ بِيَدَيْهِ: «اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا» فَتَكَشَّطَتْ عَنِ الْمَدِينَةِ

আনাস ইব্‌ম মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

(একবার) এক বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল, তখন কোন কোন মুসলিম জুমুআর দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে দাঁড়িয়ে গেল এবং বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং জমিন শুকিয়ে গেছে আর গবাদি পশুগুলো দুর্বল হয়ে গেছে।রাবী বলেন, তিনি তখন তাঁর উভয় হাত তুললেন। তখন আমরা আকাশে কোন মেঘ দেখছিলাম না। তিনি তাঁর দুই হাত এমনিভাবে প্রসারিত করলেন যে, আমি তাঁর উভয় বগলের শুভ্রতা দেখতে পেলাম। তিনি আল্লাহর কাছে বৃষ্টির জন্যে দোয়া করছিলেন।আনাস (রাঃ) বলেন, আমরা জুমার সালাত আদায় করে উঠতে পারিনি, এতেই (বৃষ্টির আধিক্য হেতু) কাছের ঘরের যুবকেরা তাদের ঘরে ফিরে যেতে উদ্যত হয়ে গেল। বৃষ্টি এক সপ্তাহ স্থায়ী হলো। যখন পরবর্তী জুমার দিন আসলো, লোকেরা বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! (বৃষ্টির আধিক্য হেতু) ঘরবাড়ি তো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, আরোহীরা আটকা পড়েছে।তখন তিনি আদম সন্তানের দ্রুত বিষণ্ণতার কারণে মুচকি হাসলেন এবং তাঁর হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, হে আল্লাহ! তুমি বৃষ্টি আমাদের আশেপাশে বর্ষণ কর, আমাদের ওপরে নয়। তখন মেঘ মদিনা থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন