১৯/১১. অধ্যায়ঃ
উভয় ঈদের সলাতে রাক্'আতের সংখ্যা
সুনানে নাসাঈ : ১৫৬৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৬৬
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ سَعِيدٍ، عَنْ زُبَيْدٍ الْأَيَامِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ذَكَرَهُ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «صَلَاةُ الْأَضْحَى رَكْعَتَانِ، وَصَلَاةُ الْفِطْرِ رَكْعَتَانِ، وَصَلَاةُ الْمُسَافِرِ رَكْعَتَانِ، وَصَلَاةُ الْجُمُعَةِ رَكْعَتَانِ تَمَامٌ لَيْسَ بِقَصْرٍ عَلَى لِسَانِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
উমর ইব্ন খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
“ঈদুল আযহার সালাত দুই রাকাত, ঈদুল ফিতরের সালাত দুই রাকাত, মুসাফিরের সালাত দুই রাকাত এবং জুমার সালাত দুই রাকাতই পরিপূর্ণ; অসম্পূর্ণ নয়, নবী (ﷺ)-এর কথা অনুযায়ী।
