২০/৫১. অধ্যায়ঃ

বিত্রের সলাতে দু'আ পড়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৪৫

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي الْحَوْرَاءِ، قَالَ: قَالَ الْحَسَنُ: عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي الْوِتْرِ فِي الْقُنُوتِ: «اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ»

আবূল জাউযা (রহঃ) হতে বর্ণিতঃ

হাসান (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কিছু বাক্য শিক্ষা দিয়েছিলেন যেগুলো আমি বিতরের কুনূতে পড়ে থাকি-"আল্লাহুম্মাহদিনি ফীমান হাদাইতা ওয়া আফিনি ফীমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফীমা আ’তাইতা ওয়াকিনি শার্রা মা ক্বযাইতা ইন্নাকা তাক্বদি ওয়ালা ইউক্বদা আলাইকা ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা, তাবারাকতা রাব্বানা ওয়া তা’াইলাইতা”(হে আল্লাহ! তুমি যাদেরকে সৎপথ দেখিয়েছো, আমাকেও তাদের মধ্যে গণ্য করে সৎপথ দেখাও। যাদেরকে তুমি মাফ করেছো, আমাকেও তাদের মধ্যে গণ্য করে মাফ করে দাও, তুমি যাদের অভিভাবক হয়েছো, তাদের মধ্যে গণ্য করে আমারও অভিভাবক হয়ে যাও। তুমি আমাকে যা দান করেছো, তাতে বরকত দাও। তুমি যে ফায়সালা করে রেখেছো তার অনিষ্ট হতে আমাকে বাঁচাও। কেননা তুমি সিদ্ধান্ত দিয়ে থাকো, তোমার বিরুদ্ধে কেউ সিদ্ধান্ত দিতে পারে না। তুমি যার সাথে বন্ধুত্ব রাখো, সে কোনদিন অপমানিত হয় না। আর তুমি যার সাথে দুশমনি কর, সে কোন দিন সম্মানিত হতে পারে না)।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন