২০/৫১. অধ্যায়ঃ
বিত্রের সলাতে দু'আ পড়া
সুনানে নাসাঈ : ১৭৪৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৪৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ، عَنْ الْحَسَنِ بْنِ عَلِيٍّ قَالَ: عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَؤُلَاءِ الْكَلِمَاتِ فِي الْوِتْرِ قَالَ: " قُلْ: اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ، وَصَلَّى اللَّهُ عَلَى النَّبِيِّ مُحَمَّدٍ "
হাসান ইব্ন আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এ বাক্যগুলো শিক্ষা দিয়েছেন বিতরের সালাতে (পড়ার জন্যে)- “আল্লাহুম্মা-হদিনি ফীমান হাদাইতা ওয়া-বারিক লি ফীমা আ'তায়তা ওয়া-তাওাল্লানি ফীমান তাওাল্লায়তা ওয়া-ক্বিনি শার্রা মা ক্বাযাইতা ফা-ইন্নাকা তা-ক্বদী ওয়ালা ইউক্বদা আলাইকা ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা, তাবারাকতা রব্বানা ওয়া তা'আ-লাইতা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যি মুহাম্মাদ (ﷺ)।
