২০/৫১. অধ্যায়ঃ
বিত্রের সলাতে দু'আ পড়া
সুনানে নাসাঈ : ১৭৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৪৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَهِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامِ بْنِ عَمْرٍو الْفَزَارِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي آخِرِ وِتْرِهِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»
আলী ইব্ন আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁর বিতরের সালাতের শেষে বলতেন-"আল্লাহুম্মা ইন্নি আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমু'আফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা, লা উহসি সানা'আন আলাইকা, আনতা কামা আসনাইতা আলা নাফসিকা”(হে আল্লাহ! আমি তোমার অসন্তুষ্টি থেকে তোমার সন্তুষ্টির আশ্রয় চাই। তোমার শাস্তি থেকে তোমার শান্তি ও স্বস্তির আশ্রয় চাই। আমি তোমার নিকট তোমার আশ্রয় প্রার্থনা করি। তোমার প্রশংসার হিসাব করা আমার সম্ভব না। তুমি নিজে তোমার যেরূপ প্রশংসা বর্ণনা করেছো, তুমি ঠিক তদ্রূপ)।
