২০/৬০. অধ্যায়ঃ
ফাজরের দু' রাক্'আত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি'-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭৭৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৭৮
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، قَالَ ابْنُ عُمَرَ: أَخْبَرَتْنِي حَفْصَةُ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ وَذَلِكَ بَعْدَ مَا يَطْلُعُ الْفَجْرُ»
সালিম (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু উমর (রাঃ) বলেছেন, হাফসা (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের ফরজ সালাতের আগে দু’ রাকাত সুন্নাত আদায় করতেন এবং তা সুবহে সাদিক উদয় হওয়ার পরে আদায় করতেন।
