২০/৬০. অধ্যায়ঃ
ফাজরের দু' রাক্'আত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি'-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৭৭৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৭৭৯
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَخْبَرَتْنِي حَفْصَةُ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَضَاءَ لَهُ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
হাফসা (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) সুবহে সাদিক প্রকাশিত হয়ে গেলে দুই রাকাত ফজরের সুন্নাত আদায় করতেন।
