২০/৬৭. অধ্যায়ঃ
হাদীস বর্ণনায় ইসমা'ঈল ইবনু খালিদ-এর ওপর মতানৈক্য
সুনানে নাসাঈ : ১৮০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮০৮
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ حَبِيبَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى فِي يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً سِوَى الْفَرِيضَةِ بَنَى اللَّهُ لَهُ أَوْ بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ»
উম্মে হাবীবা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দৈনিক ফরজ ব্যতীত বারো রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর বানাবেন। (রাবী বলেন) অথবা (তিনি বলেন) তার জন্যে জান্নাতে একটি ঘর বানানো হবে।
