২১/৯. অধ্যায়ঃ
মু'মিন তার প্রাণ নির্গত হওয়ার সময় যে সব অত্যাশ্চর্য দৃশ্য দেখে থাকে
সুনানে নাসাঈ : ১৮৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৩৩
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ قَسَامَةَ بْنِ زُهَيْرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا حُضِرَ الْمُؤْمِنُ أَتَتْهُ مَلَائِكَةُ الرَّحْمَةِ بِحَرِيرَةٍ بَيْضَاءَ فَيَقُولُونَ: اخْرُجِي رَاضِيَةً مَرْضِيًّا عَنْكِ إِلَى رَوْحِ اللَّهِ، وَرَيْحَانٍ، وَرَبٍّ غَيْرِ غَضْبَانَ، فَتَخْرُجُ كَأَطْيَبِ رِيحِ الْمِسْكِ، حَتَّى أَنَّهُ لَيُنَاوِلُهُ بَعْضُهُمْ بَعْضًا، حَتَّى يَأْتُونَ بِهِ بَابَ السَّمَاءِ فَيَقُولُونَ: مَا أَطْيَبَ هَذِهِ الرِّيحَ الَّتِي جَاءَتْكُمْ مِنَ الْأَرْضِ، فَيَأْتُونَ بِهِ أَرْوَاحَ الْمُؤْمِنِينَ فَلَهُمْ أَشَدُّ فَرَحًا بِهِ مِنْ أَحَدِكُمْ بِغَائِبِهِ يَقْدَمُ عَلَيْهِ، فَيَسْأَلُونَهُ: مَاذَا فَعَلَ فُلَانٌ؟ مَاذَا فَعَلَ فُلَانٌ؟ فَيَقُولُونَ: دَعُوهُ فَإِنَّهُ كَانَ فِي غَمِّ الدُّنْيَا، فَإِذَا قَالَ: أَمَا أَتَاكُمْ؟ قَالُوا: ذُهِبَ بِهِ إِلَى أُمِّهِ الْهَاوِيَةِ، وَإِنَّ الْكَافِرَ إِذَا احْتُضِرَ أَتَتْهُ مَلَائِكَةُ الْعَذَابِ بِمِسْحٍ فَيَقُولُونَ: اخْرُجِي سَاخِطَةً مَسْخُوطًا عَلَيْكِ إِلَى عَذَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَتَخْرُجُ كَأَنْتَنِ رِيحِ جِيفَةٍ، حَتَّى يَأْتُونَ بِهِ بَابَ الْأَرْضِ، فَيَقُولُونَ: مَا أَنْتَنَ هَذِهِ الرِّيحَ حَتَّى يَأْتُونَ بِهِ أَرْوَاحَ الْكُفَّارِ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: মুমিনের যখন মৃত্যু সমুপস্থিত হয় তখন তার কাছে একদল রহমতের ফেরেশতা সাদা রেশমী কাপড় নিয়ে এসে আত্মার উদ্দেশে বলতে থাকেন, "তুমি আল্লাহর রহমত এবং সন্তুষ্টির পানে বের হয়ে এসো, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট নন; তুমি তাঁর উপর সন্তুষ্ট, তিনিও তোমার উপর সন্তুষ্ট।”তখন আত্মা মিশকের সুঘ্রাণ অপেক্ষাও অধিক সুঘ্রাণ ছড়াতে ছড়াতে বের হয়ে আসে। আর ফেরেশতারা সম্মানের খাতিরে আত্মাকে পর্যায়ক্রমে একজনের হাত থেকে অন্যজনের হাতে দিতে দিতে আকাশমণ্ডলীর দরজায় পৌঁছলে সেখানে দায়িত্বরত ফেরেশতারা বলতে থাকেন, কতই না উত্তম এ সুগন্ধি! যা জমিন থেকে তোমাদের নিকটে এসেছে।অতঃপর তাদেরকে মুমিনদের রূহের কাছে নিয়ে আসলে তারা (মুমিনদের রূহ) খুবই আনন্দিত হয়। যেমনভাবে তোমাদের কেউ সফর থেকে আসলে তোমরা আনন্দিত হও। মুমিনদের রূহ নবাগত রূহকে জিজ্ঞেস করে, অমুক ব্যক্তি কি করেছে? অমুক ব্যক্তি কি করেছে?তখন ফেরেশতারা বলেন, তাকে ছেড়ে দাও, সে দুনিয়ার চিন্তায় বিভোর ছিল। তখন নবাগত রূহ বলে : সে কি তোমাদের কাছে আসেনি? ফলে আকাশমণ্ডলীর ফেরেশতারা বলেন : তাকে তার বাসস্থান হাবিয়াতে নিয়ে যাওয়া হয়েছে।আর কাফির যখন মৃত্যুর সম্মুখীন হয় তখন তার কাছে আজাবের ফেরেশতা চটের ছালা নিয়ে আগমন করে এবং রূহকে উদ্দেশ্য করে বলে থাকে, "তুমি আল্লাহর আজাবের পানে বের হয়ে আসো, তুমি আল্লাহর উপর অসন্তুষ্ট, আল্লাহও তোমার উপর অসন্তুষ্ট।"তখন সে মৃতের দুর্গন্ধ থেকেও খারাপ দুর্গন্ধযুক্ত হয়ে বের হয়ে আসে। যখন ফেরেশতারা তাকে নিয়ে দুনিয়ার আকাশমণ্ডলীর দরজায় পৌঁছে তখন সেখানকার ফেরেশতারা বলতে থাকে: কি ভীষণ দুর্গন্ধ! এরপর ফেরেশতারা তাকে কাফিরদের রূহসমূহের কাছে নিয়ে যায়।
