২১/৮. অধ্যায়ঃ
নিজ জন্মস্থান ছাড়া অন্য কোথাও মৃত্যুবরণ করা
সুনানে নাসাঈ : ১৮৩২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৩২
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حُيَيُّ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: مَاتَ رَجُلٌ بِالْمَدِينَةِ مِمَّنْ وُلِدَ بِهَا، فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «يَا لَيْتَهُ مَاتَ بِغَيْرِ مَوْلِدِهِ»، قَالُوا: وَلِمَ ذَاكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا مَاتَ بِغَيْرِ مَوْلِدِهِ قِيسَ لَهُ مِنْ مَوْلِدِهِ إِلَى مُنْقَطَعِ أَثَرِهِ فِي الْجَنَّةِ»
আমর (রাঃ) হতে বর্ণিতঃ
মদিনায় জন্মগ্রহণকারীদের মধ্য থেকে এক লোক সেখানেই মারা গেলে রাসূলুল্লাহ (ﷺ) তার জানাযা আদায় করে বললেন, এ লোক যদি স্বীয় জন্মস্থান ছাড়া অন্যত্র মারা যেত তাহলে ভাল হত।সাহাবীগণ প্রশ্ন করলেন, তা কেন? হে আল্লাহর রাসূল!তিনি বললেন, লোক যখন তার জন্মভূমি থেকে অন্য জায়গায় মারা যায় তখন তার জন্মস্থান এবং মৃত্যুস্থানের মধ্যবর্তী দূরত্বের পরিমাপ করে জান্নাতে তাকে ততটুকু স্থান দেয়া হয়।
