২১/১৫. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করা
সুনানে নাসাঈ : ১৮৫৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৫৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنْ عَبْدَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»، فَذُكِرَ ذَلِكَ لِعَائِشَةَ فَقَالَتْ: وَهِلَ، إِنَّمَا مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرٍ، فَقَالَ: «إِنَّ صَاحِبَ الْقَبْرِ لَيُعَذَّبُ، وَإِنَّ أَهْلَهُ يَبْكُونَ عَلَيْهِ»، ثُمَّ قَرَأَتْ {وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164]
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মৃত ব্যক্তিকে তার জন্য তার পরিবারবর্গের কান্নার কারণে শাস্তি দেওয়া হয়।এ হাদীস আয়িশা (রাঃ)-এর সামনে উল্লেখ করা হলে তিনি বললেন, ইবনু উমর ভুল করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) একবার এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, এই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে আর তার পরিবারবর্গ তার জন্য কান্না করছে। অতঃপর আয়িশা (রাঃ) পাঠ করলেনঃ{وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [আল আনআম ৬: ১৬৪]"কোনো বাহক অন্যের পাপের বোঝা বহন করবে না"।
