২১/১৫. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করা
সুনানে নাসাঈ : ১৮৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৫৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ أَنَّهَا أَخْبَرَتْهُ، أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ وَذُكِرَ لَهَا أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ: إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ عَلَيْهِ، قَالَتْ عَائِشَةُ: يَغْفِرُ اللَّهُ لِأَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَمَا إِنَّهُ لَمْ يَكْذِبْ وَلَكِنْ نَسِيَ أَوْ أَخْطَأَ، إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى يَهُودِيَّةٍ يُبْكَى عَلَيْهَا، فَقَالَ: «إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا لَتُعَذَّبُ»
আমর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আবু বকর (রাঃ)-কে খবর দিয়েছেন: যখন আয়িশা (রাঃ)-এর কাছে উল্লেখ করা হল যে, আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বলেছেন: মৃত ব্যক্তিকে তার জন্য জীবিতদের কান্নার কারণে শাস্তি দেয়া হয়। তখন আয়িশা (রাঃ) বললেন, আল্লাহ আবু আবদুর রহমান (আবদুল্লাহ ইবনু উমর (রাঃ))-কে ক্ষমা করুন! তিনি মিথ্যা বলেননি কিন্তু তিনি ভুলে গেছেন বা ভুল করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) একবার এক ইহুদি মহিলার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যার জন্য কান্না করা হচ্ছিল। তখন তিনি বলেছিলেন, তারা তার জন্য কান্না করছে অথচ ঐ মৃতকে শাস্তি দেয়া হচ্ছে।
