১/১২৯. অধ্যায়ঃ
দুই লজ্জাস্থান পরস্পর মিলিত হলে গোসল ওয়াজিব হওয়া
সুনানে নাসাঈ : ১৯১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ يُحَدِّثُ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ، ثُمَّ اجْتَهَدَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»
আবূ হুরায়রা হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেউ যখন স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সাথে সহবাসের চেষ্টা করে তখন গোসল ফরজ হয়ে যায়।
