১/১২৯. অধ্যায়ঃ
দুই লজ্জাস্থান পরস্পর মিলিত হলে গোসল ওয়াজিব হওয়া
সুনানে নাসাঈ : ১৯২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯২
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ الْجَوْزَجَانِيُّ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا أَشْعَثُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا قَعَدَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ، ثُمَّ اجْتَهَدَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: هَذَا خَطَأٌ وَالصَّوَابُ أَشْعَثُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ. وَقَدْ رَوَى الْحَدِيثَ عَنْ شُعْبَةَ، النَّضْرُ بْنُ شُمَيْلٍ، وَغَيْرُهُ كَمَا رَوَاهُ خَالِدٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন কেউ তার স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সঙ্গে মিলনের চেষ্টা চালায় তখন গোসল ফরজ হয়।আবু আবদুর রহমান বলেন, আশ‘আস হাসান সূত্রে আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন, ইবনু সিরিন সূত্রে নয়। হাদিসটি খালিদ-এর ন্যায় নাফ্র ইবনু শুমাইল এবং অন্যরাও শু‘বাহ্ হতে বর্ণনা করেছেন।
[১] চার শাখা-অর্থাৎ দুই হাত দুই পা।
