২১/৪৭. অধ্যায়ঃ
না দাঁড়ানোর ব্যাপারে ইখতিয়ার
সুনানে নাসাঈ : ১৯২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯২৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُولُ: «قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِجَنَازَةِ يَهُودِيٍّ مَرَّتْ بِهِ حَتَّى تَوَارَتْ»وأَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَيْضًا، أَنَّهُ سَمِعَ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: «قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ لِجَنَازَةِ يَهُودِيٍّ حَتَّى تَوَارَتْ»
আবূ যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি জাবির (রাঃ)-কে বলতে শুনেছেন যে, নবী (ﷺ)-এর পাশ দিয়ে এক ইহুদি লাশ যাচ্ছিল তখন তিনি তা চোখের আড়াল না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন। আবু যুবাইর (রহঃ) আমাদেরকে এ সংবাদ দিয়েছেন যে, তিনি জাবির (রাঃ)-কে বলতে শুনেছেন: নবী (ﷺ) এবং তাঁর সাহাবীগণ এক ইহুদি লাশের জন্য দাঁড়িয়েছিলেন যতক্ষণ না তা চোখের আড়াল হলো।
