২১/৪৭. অধ্যায়ঃ
না দাঁড়ানোর ব্যাপারে ইখতিয়ার
সুনানে নাসাঈ : ১৯২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯২৭
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ الْحَسَنَ بْنَ عَلِيٍّ كَانَ جَالِسًا فَمُرَّ عَلَيْهِ بِجَنَازَةٍ، فَقَامَ النَّاسُ حَتَّى جَاوَزَتِ الْجَنَازَةُ، فَقَالَ الْحَسَنُ: «إِنَّمَا مُرَّ بِجَنَازَةِ يَهُودِيٍّ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى طَرِيقِهَا جَالِسًا، فَكَرِهَ أَنْ تَعْلُوَ رَأْسَهُ جَنَازَةُ يَهُودِيٍّ، فَقَامَ»
জাফরের পিতা মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ
হাসান ইবনু আলী (রাঃ) বসা অবস্থায় ছিলেন, এমন সময় তাঁর কাছ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। সেই লাশ চলে না যাওয়া পর্যন্ত লোকেরা দাঁড়িয়ে ছিল। তখন হাসান (রাঃ) বললেন, এক ইয়াহুদি’র লাশ নিয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহ (ﷺ) সে রাস্তায় বসা ছিলেন। লাশটি তাঁর (ﷺ) মাথার উপর দিয়ে যাক তা তিনি (ﷺ) পছন্দ করলেন না। বিধায় তিনি (ﷺ) দাঁড়ালেন।
