২১/৪৭. অধ্যায়ঃ
না দাঁড়ানোর ব্যাপারে ইখতিয়ার
সুনানে নাসাঈ : ১৯২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯২৬
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ ابْنِ عُلَيَّةَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، وَالْحَسَنِ بْنِ عَلِيٍّ، مَرَّتْ بِهِمَا جَنَازَةٌ فَقَامَ أَحَدُهُمَا، وَقَعَدَ الْآخَرُ، فَقَالَ الَّذِي قَامَ: «أَمَا وَاللَّهِ، لَقَدْ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَامَ»، قَالَ لَهُ الَّذِي جَلَسَ: «لَقَدْ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ جَلَسَ»
আবূ মিজলায (রহঃ) হতে বর্ণিতঃ
তাঁদের পাশ দিয়ে একটি জানাজা যাওয়ার সময় তাঁদের একজন দাঁড়ালেন, অন্যজন বসে রইলেন। অতঃপর যিনি দাঁড়িয়েছিলেন তিনি বললেন, আল্লাহর কসম! আমার অবশ্যই জানা আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) এজন্য দাঁড়িয়েছেন। যিনি বসেছিলেন তিনি বললেন, আমারও অবশ্যই জানা আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) এ সময় বসা থাকতেন।
