২১/৪৮. অধ্যায়ঃ
মৃত্যুতেই মু'মিনের নিষ্কৃতি লাভ
সুনানে নাসাঈ : ১৯৩০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৩০
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّ أَنَّهُ كَانَ يُحَدِّثُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرَّ عَلَيْهِ بِجَنَازَةٍ فَقَالَ: «مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ»، فَقَالُوا: مَا الْمُسْتَرِيحُ وَمَا الْمُسْتَرَاحُ مِنْهُ؟ قَالَ: «الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا وَأَذَاهَا، وَالْعَبْدُ الْفَاجِرُ يَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادُ وَالْبِلَادُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ»
আবূ কাতাদা ইব্ন রিবয়ী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে দিয়ে একটি লাশ অতিক্রম করার সময় তিনি বললেন, হয়তো বা এ ব্যক্তি নিষ্কৃতি পাচ্ছে বা তার থেকে লোকজন নিষ্কৃতি পাচ্ছে।সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কেইবা নিষ্কৃতিপ্রাপ্ত আর কার থেকেইবা লোকেরা নিষ্কৃতিপ্রাপ্ত? তিনি (ﷺ) বললেন, মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন সে দুনিয়ার দুঃখকষ্ট থেকে নিষ্কৃতি পায় আর গুনাহগারের মৃত্যু হলে তার মৃত্যুতে অন্যান্য লোকজন, জনপদ, বৃক্ষরাজি এবং প্রাণীকুল নিষ্কৃতি পায়।
