২১/৫০. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ১৯৩৪ - মৃত মুসলিমের পক্ষে ভালো সাক্ষ্য

মৃত ব্যক্তির প্রশংসা করা

মৃত মুসলিমের ভালো সাক্ষ্য: দুইজনের সাক্ষ্যও কেন গুরুত্বপূর্ণ

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৯৩৪

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، وَعَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، قَالَا: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيْلِيِّ، قَالَ: أَتَيْتُ الْمَدِينَةَ فَجَلَسْتُ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِالثَّالِثِ فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا شَرًّا فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، فَقُلْتُ وَمَا وَجَبَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: قُلْتُ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ قَالُوا خَيْرًا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ»، قُلْنَا: أَوْ ثَلَاثَةٌ؟ قَالَ: «أَوْ ثَلَاثَةٌ»، قُلْنَا: أَوِ اثْنَانِ، قَالَ: «أَوِ اثْنَانِ»

আবুল আসওয়াদ আদ্ দীলী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ

আবুল আসওয়াদ আদ্ দীলী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একবার মাদীনায় এসে 'উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-এর কাছে বসেছিলাম। এমন সময়ে একটি জানাযাহ্ নিয়ে যাওয়া হলো আর খাটের লাশের সম্পর্কে ভাল বলে প্রশংসা করা হলো। তখন 'উমর (রাঃ) বললেন যে, ওয়াজিব হয়ে গেল। দ্বিতীয়বার আরো একটি জানাযাহ্ নিয়ে যাওয়া হলো আর তার সম্পর্কেও ভাল বলে প্রশংসা করা হলো। তখন 'উমর (রাঃ) বললেন, ওয়াজিব হয়ে গেল। তৃতীয়বার আরো একটি জানাযাহ্ নিয়ে যাওয়ার হলো আর তার সম্পর্কে মন্দ আলোচনা হলো। তখন 'উমর (রাঃ) বললেন, ওয়াজিব হয়ে গেল।আমি বললাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আমীরুল মু'মিনীন? তিনি বললেন, রাসূলুল্লাহ (সাঃ) যেভাবে বলেছেন, আমি সেভাবেই বলেছি যে, যদি কোনো মুসলিম সম্পর্কে চারজন ব্যক্তি ভাল বলে সাক্ষ্য দিলে আল্লাহ তা'আলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা বললাম, যদি তিনজন ব্যক্তি সাক্ষ্য দেয়? তিনি বললেন, তিনজন ব্যক্তি সাক্ষ্য দিলেও। আমরা বললাম, যদি দু'জন ব্যক্তি সাক্ষ্য দেয়? তিনি বললেন, দু'জন ব্যক্তি সাক্ষ্য দিলেও।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৯৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর সামনে কয়েকটি জানাজা যাওয়ার ঘটনা আছে। যাদের ভালো প্রশংসা করা হয়, তিনি বলেন, “ওয়াজিব হয়ে গেল”; আর যার মন্দ আলোচনা হয়, তার ক্ষেত্রেও একই কথা বলেন। ব্যাখ্যায় তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর বক্তব্য উল্লেখ করেন—কোনো মুসলিমের বিষয়ে চারজন ব্যক্তি ভালো সাক্ষ্য দিলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবিরা তিনজন ও দুইজনের কথা জিজ্ঞেস করলে নবী صلى الله عليه وسلم তাতেও সম্মতি দেন। হাদিসের মূল বিষয় মৃত মুসলিমের পক্ষে সত্য ও ভালো সাক্ষ্যের মর্যাদা। এখানে সংখ্যা নিয়ে স্পষ্ট প্রশ্নোত্তর আছে: চার, তিন এবং দুই। তবে মিথ্যা প্রশংসা তৈরি করা বা পরিচয়হীন মানুষের মুখে আনুষ্ঠানিক কথা বলানো এই পাঠে নেই। বরং একজন মানুষের বাস্তব চরিত্র যেন বিশ্বস্ত লোকদের ভালো সাক্ষ্য আনে—সেই জীবনগঠনের তাগিদ এতে পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত মুসলিমের পক্ষে সত্য ও ভালো সাক্ষ্যের বিশেষ মর্যাদা রয়েছে।
  • হাদিসে চারজনের পাশাপাশি তিনজন ও দুইজনের সাক্ষ্যের কথাও এসেছে।
  • সৎ জীবন মানুষের আন্তরিক ভালো সাক্ষ্যের কারণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন