২১/৭১. অধ্যায়ঃ

রাতে জানাযার সলাত আদায় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৬৯

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ أَنَّهُ قَالَ: اشْتَكَتِ امْرَأَةٌ بِالْعَوالِي مِسْكِينَةٌ، فَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُمْ عَنْهَا، وَقَالَ: «إِنْ مَاتَتْ فَلَا تَدْفِنُوهَا حَتَّى أُصَلِّيَ عَلَيْهَا»، فَتُوُفِّيَتْ، فَجَاءُوا بِهَا إِلَى الْمَدِينَةِ بَعْدَ الْعَتَمَةِ، فَوَجَدُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَامَ، فَكَرِهُوا أَنْ يُوقِظُوهُ، فَصَلَّوْا عَلَيْهَا وَدَفَنُوهَا بِبَقِيعِ الْغَرْقَدِ، فَلَمَّا أَصْبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءُوا فَسَأَلَهُمْ عَنْهَا، فَقَالُوا: قَدْ دُفِنَتْ يَا رَسُولَ اللَّهِ، وَقَدْ جِئْنَاكَ فَوَجَدْنَاكَ نَائِمًا فَكَرِهْنَا أَنْ نُوقِظَكَ، قَالَ: «فَانْطَلِقُوا»، فَانْطَلَقَ يَمْشِي وَمَشَوْا مَعَهُ حَتَّى أَرَوْهُ قَبْرَهَا، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفُّوا وَرَاءَهُ، فَصَلَّى عَلَيْهَا وَكَبَّرَ أَرْبَعًا

আবূ উমামা সাহ্‌ল ইব্‌ন হুনায়ফ (রাঃ) হতে বর্ণিতঃ

একজন গ্রাম্য দরিদ্র মহিলা রোগাক্রান্ত হলে নবী (ﷺ) সাহাবীদেরকে তার সম্পর্কে জিজ্ঞেস করতেন যে, সে যদি মারা যায় তাহলে তাকে কবরস্থ করবে না যতক্ষণ না আমি তার জানাযার সালাত আদায় করি। কিছুদিন পর তার মৃত্যু হলে সাহাবীগণ তাকে নিয়ে ইশার পর মদিনায় এলেন। এসে তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-কে ঘুমন্ত অবস্থায় জাগানোকে অপছন্দনীয় মনে করে তার জানাযার সালাত আদায় করার পর বাকী গারকাদ নামক কবরস্থানে তাকে কবরস্থ করে ফেললেন। যখন সকাল হল এবং সাহাবীগণ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলেন, তখন তিনি তাদেরকে উক্ত মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল! আমরা তো তাকে কবরস্থ করে ফেলেছি। আমরা আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনাকে ঘুমন্ত পেয়ে জাগানো ভাল মনে করছিলাম না। তিনি (ﷺ) বললেন: তোমরা সবাই এসো। অতঃপর তিনি (ﷺ) হাঁটতে শুরু করলেন।তারাও তাঁর (নবী (ﷺ)-এর) সাথে হাঁটতে লাগলেন, এমনকি তাঁকে (নবী (ﷺ)-কে) তার কবর দেখানো হলো। রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ালেন, তারাও তাঁর পিছনে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ (ﷺ) মহিলাটির জানাযার সালাত চারটি তাকবীর দিয়ে আদায় করলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন