২১/৭২. অধ্যায়ঃ
জানাযার সলাতে কাতারবন্দি হয়ে দাঁড়ানো
সুনানে নাসাঈ : ১৯৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৭০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنْ حَفْصِ بْنِ غِيَاثٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَخَاكُمُ النَّجَاشِيَّ قَدْ مَاتَ، فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ»، فَقَامَ فَصَفَّ بِنَا كَمَا يُصَفُّ عَلَى الْجَنَازَةِ وَصَلَّى عَلَيْهِ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন: তোমাদের ভাই নাজাশী মৃত্যুবরণ করেছেন, তোমরা দাঁড়াও এবং তাঁর জানাজার সালাত আদায় কর। তিনি (ﷺ) নিজে দাঁড়ালেন এবং আমাদের কাতারবন্দি করে দিলেন যেভাবে আমরা জানাজার সালাতে কাতারবন্দি হয়ে দাঁড়াই। অতঃপর তিনি (ﷺ) তাঁর জানাজার সালাত আদায় করলেন।
