২১/৭২. অধ্যায়ঃ
জানাযার সলাতে কাতারবন্দি হয়ে দাঁড়ানো
সুনানে নাসাঈ : ১৯৭৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৭৫
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَخَاكُمُ النَّجَاشِيَّ قَدْ مَاتَ، فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ»، قَالَ: فَقُمْنَا فَصَفَفْنَا عَلَيْهِ كَمَا يُصَفُّ عَلَى الْمَيِّتِ، وَصَلَّيْنَا عَلَيْهِ كَمَا يُصَلَّى عَلَى الْمَيِّتِ
ইমরান ইব্ন হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বললেন, “তোমাদের ভাই নাজাশী মৃত্যুবরণ করেছেন। তোমরা দাঁড়াও এবং তাঁর জানাজার সালাত আদায় কর।” রাবী বলেন, আমরা দাঁড়িয়ে কাতারবন্দি হয়ে গেলাম, যেভাবে লাশের সামনে কাতার করে দাঁড়ানো হয়। এরপর তার ওপর জানাজার সালাত আদায় করলাম, যেভাবে লাশের সামনে আদায় করা হয়।
