২১/১১৫. অধ্যায়ঃ
ক্বরের 'আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ২০৬৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৬৪
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ قَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدِي امْرَأَةٌ مِنَ الْيَهُودِ وَهِيَ تَقُولُ: إِنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ، فَارْتَاعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «إِنَّمَا تُفْتَنُ يَهُودُ»، وَقَالَتْ عَائِشَةُ: فَلَبِثْنَا لَيَالِيَ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ»، قَالَتْ عَائِشَةُ: فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ يَسْتَعِيذُ مِنْ عَذَابِ الْقَبْرِ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ) বলেন, একবার রসূলুল্লাহ (ﷺ) আমার কাছে আসলেন তখন আমার কাছে একজন ইহুদি মহিলা ছিল। সে বলছিল যে, তোমরা কবরের বিপর্যয়ের সম্মুখীন হবে। তখন রসূলুল্লাহ (ﷺ) অস্থিরতার সাথে বললেন, ইহুদিরাই বিপর্যয়ের সম্মুখীন হবে।আয়িশা (রাঃ) বলেন, কয়েক রাত্রি এভাবে যাওয়ার পর তিনি (ﷺ) বললেন, আমাকে এ বিষয়ে ওহী করা হয়েছে যে, নিশ্চয় তোমরা কবরের বিপর্যয়ের সম্মুখীন হবে।আয়িশা (রাঃ) বলেন, এরপর আমি রসূলুল্লাহ (ﷺ)-কে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে শুনেছি।
