২১/১১৭. অধ্যায়ঃ
মু'মিনদের রূহসমূহ
সুনানে নাসাঈ : ২০৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৮০
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " كَانَ رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ يُسِيءُ الظَّنَّ بِعَمَلِهِ، فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ لِأَهْلِهِ: إِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي، ثُمَّ اطْحَنُونِي، ثُمَّ اذْرُونِي فِي الْبَحْرِ، فَإِنَّ اللَّهَ إِنْ يَقْدِرْ عَلَيَّ لَمْ يَغْفِرْ لِي، قَالَ: فَأَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْمَلَائِكَةَ فَتَلَقَّتْ رُوحَهُ، قَالَ لَهُ: مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ؟ قَالَ: يَا رَبِّ، مَا فَعَلْتُ إِلَّا مِنْ مَخَافَتِكَ، فَغَفَرَ اللَّهُ لَهُ "
হুযায়ফা (রাঃ) হতে বর্ণিতঃ
হুযাইফা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন : তোমাদের পূর্বযুগের এক লোক তার আমল সম্পর্কে মন্দ ধারণা করেছিল। যখন তার মৃত্যু উপস্থিত হল সে তার পরিবারের লোকজনকে বলল যে, আমি মারা গেলে তোমরা আমাকে পুড়িয়ে নিশ্চিহ্ন করে সাগরে ফেলে দেবে। কেননা আল্লাহ তা'আলা যদি আমাকে আয়ত্তে পান তাহলে আমাকে ক্ষমা করবেন না। তিনি (ﷺ) বলেন, তখন আল্লাহ তা'আলা মালায়েকাহ (ফেরেশতাগণ)-কে আদেশ করলে তারা তার রূহকে হাজির করবে। আল্লাহ তা'আলা তাকে তখন জিজ্ঞেস করবেন, “তুমি যা করেছিলে তা করতে তোমাকে কোনো জিনিস উদ্বুদ্ধ করেছিল?” সে বলবে, “হে আমার প্রতিপালক! আমি একমাত্র তোমার ভয়ে এমন করেছিলাম।” তখন আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করে দেবেন।
