২১/১১৮. অধ্যায়ঃ

পুনরুত্থান

সুনানে নাসাঈহাদিস নম্বর ২০৮৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ أَبُو بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى ثَلَاثِ طَرَائِقَ: رَاغِبِينَ رَاهِبِينَ، اثْنَانِ عَلَى بَعِيرٍ، وَثَلَاثَةٌ عَلَى بَعِيرٍ، وَأَرْبَعَةٌ عَلَى بَعِيرٍ، وَعَشْرَةٌ عَلَى بَعِيرٍ، وَتَحْشُرُ بَقِيَّتَهُمُ النَّارُ تَقِيلُ مَعَهُمْ حَيْثُ قَالُوا، وَتَبِيتُ مَعَهُمْ حَيْثُ بَاتُوا، وَتُصْبِحُ مَعَهُمْ حَيْثُ أَصْبَحُوا، وَتُمْسِي مَعَهُمْ حَيْثُ أَمْسَوْا "

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেয়ামতের দিন মানুষদেরকে তিনটি দলে একত্রিত করা হবে। একদল জান্নাতের আশা রাখবে, আর একদল জাহান্নামের ভয়ে ভীত থাকবে। তারা দুই দুইজন, তিন তিনজন, চার চারজন, দশ দশজন এক একটি উটে আরোহণ করে আসবে। আর অবশিষ্ট লোকেদেরকে আগুন তাড়িয়ে আনবে। তারা যেখানে দুপুর করবে আগুনও তাদের সাথে সেখানেই দুপুর করবে। তারা যেখানে রাত করবে আগুনও সেখানেই তাদের সাথে রাত করবে। তারা যেখানে সকাল করবে সেখানে আগুনও তাদের সাথে সকাল করবে। আর আগুন তাদের সাথে সেখানেই সন্ধ্যা করবে যেখানে তারা সন্ধ্যা করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন