২২/১. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ২০৯৩ - ঈমান, রোজা ও জাকাত

সওম ফার্য হওয়া

যিমাম ইবনু সা'লাবার ঈমান: রমজানের রোজা ও জাকাত

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২০৯৩

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، مِنْ كِتَابِهِ، قَالَ: حَدَّثَنَا عَمِّي، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ، وَغَيْرُهُ مِنْ إِخْوَانِنَا، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ:بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُلُوسٌ فِي الْمَسْجِدِ، دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ فَأَنَاخَهُ فِي الْمَسْجِدِ، ثُمَّ عَقَلَهُ، ثُمَّ قَالَ: أَيُّكُمْ مُحَمَّدٌ؟ وَهُوَ مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ، فَقُلْنَا لَهُ: هَذَا الرَّجُلُ الْأَبْيَضُ الْمُتَّكِئُ، فَقَالَ لَهُ الرَّجُلُ: يَا ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَبْتُكَ»، قَالَ الرَّجُلُ: يَا مُحَمَّدُ، إِنِّي سَائِلُكَ فَمُشَدِّدٌ عَلَيْكَ فِي الْمَسْأَلَةِ، قَالَ: «سَلْ عَمَّا بَدَا لَكَ»، قَالَ: أَنْشُدُكَ بِرَبِّكَ وَرَبِّ مَنْ قَبْلَكَ، آللَّهُ أَرْسَلَكَ إِلَى النَّاسِ كُلِّهِمْ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ نَعَمْ»، قَالَ: فَأَنْشُدُكَ اللَّهَ، آللَّهُ أَمَرَكَ أَنْ تَصُومَ هَذَا الشَّهْرَ مِنَ السَّنَةِ؟ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «اللَّهُمَّ نَعَمْ»، قَالَ: فَأَنْشُدُكَ اللَّهَ، آللَّهُ أَمَرَكَ أَنْ تَأْخُذَ هَذِهِ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِنَا فَتَقْسِمَهَا عَلَى فُقَرَائِنَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ نَعَمْ»، فَقَالَ الرَّجُلُ: إِنِّي آمَنْتُ بِمَا جِئْتَ بِهِ، وَأَنَا رَسُولُ مَنْ وَرَائِي مِنْ قَوْمِي، وَأَنَا ضِمَامُ بْنُ ثَعْلَبَةَ، أَخُو بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ،«خَالَفَهُ عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ»

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

শারীক ইবনু 'আবদুল্লাহ ইবনু আবূ নামির (রহিমাহুল্লাহ) আনাস ইবনু মালিক (রাঃ)-কে বলতে শুনেছেন। আমরা রাসূলুল্লাহ (সাঃ)-এর সাথে মসজিদে বসা ছিলাম। এমন সময় উটের আরোহণ করে জনৈক ব্যক্তি আসলো এবং তার উটকে মসজিদের [আঙ্গিনায়] বসিয়ে বেঁধে ফেললো। অতঃপর বলল: তোমাদের মধ্যে মুহাম্মাদ কে? তিনি তখন আমাদের মধ্যে ঠেস দিয়ে বসা ছিলেন। আমরা তাকে বললাম, এই যে ঠেস দিয়ে বসা ফর্সা মানুষটি। সে রাসূলুল্লাহ (সাঃ)-কে বলল: হে 'আবদুল মুত্ত্বালিব-এর বংশধর। রাসূলুল্লাহ (সাঃ) বললেন: আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। সে বলল: হে মুহাম্মাদ! আমি আপনাকে কিছু প্রশ্ন করবো এবং প্রশ্নের ব্যাপারে আপনার সাথে কঠোরতা অবলম্বন করবো। তিনি (সাঃ) বললেন: তোমার যা মনে চায় প্রশ্ন করো।সে বলল: আমি আপনাকে আপনার রব এবং আপনার পূর্ববর্তীদের রবের নামে শপথ দিয়ে বলছি- আল্লাহ তা'আলা কি আপনাকে সকল মানব জাতির জন্য পাঠিয়েছেন? রাসূলুল্লাহ (সাঃ) বললেন: নিশ্চয়, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। সে বলল: আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি- আল্লাহ তা'আলা কি আপনাকে প্রত্যেক বছরের এ [রমজান] মাসে সাওম পালনের আদেশ দিয়েছেন? রাবী বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বললেন: নিশ্চয়, হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন। সে বলল: আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি- আল্লাহ তা'আলা কি আপনাকে আমাদের সম্পদশালীদের থেকে যাকাত নিয়ে তা আমাদের অভাবীদের মধ্যে বণ্টন করার আদেশ দিয়েছেন? রাসূলুল্লাহ (সাঃ) বললেন: নিশ্চয়, হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন।অতঃপর সে বলল, আপনি যা নিয়ে এসেছেন তার উপর আমি ঈমান আনলাম। আর আমি নিজ গোত্রের বাকী লোকেদের জন্য দূত হিসেবে এসেছি। আর আমার নাম যিমাম ইবনু সা'লাবাহ্, আমি সা'দ ইবনু বাক্র গোত্রের লোক।

সুনানে আন-নাসায়ী হাদিস ২০৯৩-এর সারসংক্ষেপ

এই বর্ণনার মূল বিষয় নবুওয়াতের সত্যতা, রমজানের রোজা, জাকাত এবং ঈমান গ্রহণ। এক গ্রাম্য ব্যক্তি মসজিদে এসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে চিনে নেন এবং জানান, তিনি কঠিনভাবে প্রশ্ন করবেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁকে প্রশ্ন করতে অনুমতি দেন। লোকটি প্রথমে আল্লাহর নামে শপথ দিয়ে জানতে চান, আল্লাহ কি তাঁকে সব মানুষের জন্য পাঠিয়েছেন। এরপর তিনি প্রতি বছরের নির্দিষ্ট মাসে রোজা পালনের আদেশ এবং ধনীদের কাছ থেকে জাকাত নিয়ে অভাবীদের মধ্যে বণ্টনের আদেশ সম্পর্কে জানতে চান। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم প্রতিটি প্রশ্নে আল্লাহকে সাক্ষী রেখে ইতিবাচক উত্তর দেন। তখন ব্যক্তি ঘোষণা করেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর আনা বার্তার ওপর ঈমান এনেছেন। তিনি নিজের নাম যিমাম ইবনু সা'লাবা বলেন এবং জানান, তিনি তাঁর গোত্রের মানুষের প্রতিনিধি। এই নির্দিষ্ট বর্ণনায় পাঁচ ওয়াক্ত সালাত ও হজের প্রশ্ন নেই; তাই ব্যাখ্যাও রোজা, জাকাত, নবুওয়াত ও ঈমানের মধ্যেই সীমাবদ্ধ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ মুহাম্মাদ صلى الله عليه وسلم-কে মানুষের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছেন।
  • রমজান মাসের রোজা আল্লাহর নির্দেশ—এ কথা হাদিসে নিশ্চিত হয়েছে।
  • ধনীদের জাকাত অভাবীদের মধ্যে বণ্টনের আদেশ এসেছে।
  • সত্য নিশ্চিত হওয়ার পর যিমাম ইবনু সা'লাবা ঈমান গ্রহণ করেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন