২২/১২. অধ্যায়ঃ
'আম্র ইবনু দীনার (রহিমাহুল্লাহ) কর্তৃক ইবনু 'আব্বাস (রাঃ) থেকে উক্ত হাদীসের বর্ণনায় সানাদের পার্থক্য
সুনানে নাসাঈ : ২১২৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১২৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حُنَيْنٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: عَجِبْتُ مِمَّنْ يَتَقَدَّمُ الشَّهْرَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمُ الْهِلَالَ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আশ্চর্য হই ঐ ব্যক্তির বিষয়ে, যে রমজান মাস আসার আগেই সওম পালন করে, অথচ রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তোমরা [রমজানের] চাঁদ দেখবে তখন সাওম পালন করবে আর যখন [শাওয়াল মাসের] চাঁদ দেখবে তখন সাওম ভঙ্গ করবে। হ্যাঁ, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে গণনা করে ত্রিশ দিন পূর্ণ করবে।
