২২/১৩. অধ্যায়ঃ
মানসূর (রহিমাহুল্লাহ) কর্তৃক রি'ঈ (রহিমাহুল্লাহ) সূত্রে হাদীস বর্ণনায় সানাদের মতভেদ
সুনানে নাসাঈ : ২১২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১২৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ بَعْضِ، أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقَدَّمُوا الشَّهْرَ حَتَّى تُكْمِلُوا الْعِدَّةَ أَوْ تَرَوْا الْهِلَالَ، ثُمَّ صُومُوا وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْا الْهِلَالَ أَوْ تُكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ» أَرْسَلَهُ الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ
মুহাম্মাদ ইব্ন বাশ্শার (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা রমজান মাসের চাঁদ না দেখা কিংবা শাবান মাস ত্রিশ দিন পূর্ণ হওয়ার আগে রমজানের সাওম পালন করবে না। এরপর তোমরা রমজানের সাওম পালন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না [শাওয়াল] চাঁদ দেখা যায় কিংবা রমজান মাসের ত্রিশ দিন পূর্ণ হয়।
