২২/২২. অধ্যায়ঃ
হিশাম ও সা'ঈদ (রহিমাহুমাল্লাহ) কর্তৃক কৃতাদাহ্ (রাঃ)-এর বর্ণনায় ভিন্নতা
সুনানে নাসাঈ : ২১৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৫৬
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: «تَسَحَّرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قُمْنَا إِلَى الصَّلَاةِ»، قُلْتُ: - زُعِمَ أَنَّ أَنَسًا الْقَائِلُ - مَا كَانَ بَيْنَ ذَلِكَ؟ قَالَ: قَدْرُ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً
যাহাদ ইবন ছাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাহরি খেলাম। অতঃপর [ফজরের] সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলাম। রাবী বলেন: সম্ভবত আনাস (রাঃ) জিজ্ঞেস করেছিলেন, উভয়ের মাঝে কতটুকু সময় ব্যবধান ছিল? তখন তিনি বলেছিলেন কোনো ব্যক্তির পঞ্চাশ আয়াত পাঠ করার সমপরিমাণ সময়।
