২২/৩৫. অধ্যায়ঃ
এ বিষয়ে 'আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণনাকারীদের শব্দের পার্থক্যের উল্লেখ
সুনানে নাসাঈ : ২১৭৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৭৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ، فَقُلْتُ: أَخْبِرِينِي عَنْ صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: «كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ، وَلَمْ يَكُنْ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ كَانَ يَصُومُ شَعْبَانَ إِلَّا قَلِيلًا، كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ»
আবূ সালামা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ)-কে বললাম, আপনি আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সিয়াম পালন সম্পর্কে অবহিত করুন।তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সিয়াম পালন করতে শুরু করতেন তখন আমরা বলতাম যে, তিনি হয়তো সিয়াম পালন করতেই থাকবেন। আবার যখন সিয়াম ত্যাগ করতেন তখন আমরা বলতাম যে, হয়তো তিনি (ﷺ) আর সিয়াম পালন করবেন না। তিনি (ﷺ) শাবান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতেন না। তিনি (ﷺ) সামান্য কিছু দিন ছাড়া প্রায় পুরো শাবান মাসই সিয়াম পালন করতেন।
