২২/৩৯. অধ্যায়ঃ
যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রমাযান মাসে রাতের সলাত আদায় করে এবং সওম পালন করে তার সাওয়াব - এ বিষয়ে যুহরী (রহিমাহুল্লাহ) থেকে রিওয়ায়াত বর্ণনায় ইখতিলাফ
সুনানে নাসাঈ : ২১৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৯৫
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي الْمَسْجِدِ - وَسَاقَ الْحَدِيثَ، وَقَالَ فِيهِ - وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرَغِّبُهُمْ فِي قِيَامِ رَمَضَانَ مِنْ غَيْرِ أَنْ يَأْمُرَهُمْ بِعَزِيمَةِ أَمْرٍ فِيهِ، فَيَقُولُ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
উরওয়া ইব্ন যুবাইর (রহঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ) তাকে সংবাদ দিয়েছেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) মধ্যরাতে বের হয়ে মসজিদে সালাত আদায় করলেন... এটি দীর্ঘ হাদিস। রাবী তাতে বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) লোকেদের ফরজের নির্দেশ না দিয়ে রাতের (তারাবিহের) সালাতের ব্যাপারে উৎসাহিত করে বলতেন, যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রমজানে রাতের (তারাবিহের) সালাত আদায় করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়।
