২২/৪৪. অধ্যায়ঃ
যে ব্যক্তি মহামহিয়ান আল্লাহর রাহে একদিন সওম পালন করল তার সাওয়াব, এ বিষয়ে হাদীস বর্ণনায় সুহায়ল ইবনু আবু সালিহ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২২৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৫০
أَخْبَرَنَا مُؤَمَّلُ بْنُ إِهَابٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، وَسُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، سَمِعَا النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى بَاعَدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا»
আবূ সাঈদ খূদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম পালন করবে, আল্লাহ তা‘আলা তার চেহারাকে জাহান্নাম হতে সত্তর বছরের দূরে সরিয়ে দিবেন।
