২২/৪৪. অধ্যায়ঃ
যে ব্যক্তি মহামহিয়ান আল্লাহর রাহে একদিন সওম পালন করল তার সাওয়াব, এ বিষয়ে হাদীস বর্ণনায় সুহায়ল ইবনু আবু সালিহ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২২৪৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৪৯
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ قَزَعَةَ، عَنْ حُمَيْدِ بْنِ الْأَسْوَدِ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ بَاعَدَهُ اللَّهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا»
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম পালন করবে আল্লাহ তা‘আলা সেই সাওমের বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন।
