২২/৪৪. অধ্যায়ঃ
যে ব্যক্তি মহামহিয়ান আল্লাহর রাহে একদিন সওম পালন করল তার সাওয়াব, এ বিষয়ে হাদীস বর্ণনায় সুহায়ল ইবনু আবু সালিহ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২২৪৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৪৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ الْهَادِ، عَنْ سُهَيْلٍ، عَنْ ابْنِ أَبِي عَيَّاشٍ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ إِلَّا بَعَّدَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِذَلِكَ الْيَوْمِ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا»
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন: যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম পালন করবে আল্লাহ তা’আলা সেই সওমের বদলায় তার চেহারাকে জাহান্নামের আগুন হতে সত্তর বছরের দূরত্বে সরিয়ে দিবেন।
