২২/৪৫. অধ্যায়ঃ
এ বিষয়ে সুফইয়ান আস্ সাওরী (রহিমাহুল্লাহ) সূত্রে হাদীস বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২২৫২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৫২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا قَاسِمٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَاعَدَ اللَّهُ بِذَلِكَ الْيَوْمِ حَرَّ جَهَنَّمَ عَنْ وَجْهِهِ سَبْعِينَ خَرِيفًا»
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম পালন করবে, আল্লাহ তা'আলা সেই সাওমের বদলায় তার মুখমণ্ডল থেকে জাহান্নামের উত্তাপকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে দেবেন।
