২২/৪৭. অধ্যায়ঃ
যে কারণে সফরে সওম পালন সম্পর্কে নিরুৎসাহিত করা হয়েছে এবং এ বিষয়ে জাবির ইবনু 'আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত সানাদে মুহাম্মাদ ইবনু 'আবদুর রহমান (রহিমাহুল্লাহ)-এর বর্ণনা পার্থক্য
সুনানে নাসাঈ : ২২৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৫৮
أَخْبَرَنِي شُعَيْبُ بْنُ شُعَيْبِ بْنِ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِرَجُلٍ فِي ظِلِّ شَجَرَةٍ يُرَشُّ عَلَيْهِ الْمَاءُ، قَالَ: «مَا بَالُ صَاحِبِكُمْ هَذَا؟» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ صَائِمٌ، قَالَ: «إِنَّهُ لَيْسَ مِنَ الْبِرِّ أَنْ تَصُومُوا فِي السَّفَرِ، وَعَلَيْكُمْ بِرُخْصَةِ اللَّهِ الَّتِي رَخَّصَ لَكُمْ فَاقْبَلُوهَا»،
জাবির ইব্ন আব্দূল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন যিনি গাছের ছায়ায় বসা ছিলেন আর তার উপর পানি ছিটানো হচ্ছিল। তিনি (ﷺ) বললেন, তোমাদের এ সাথীর কি হয়েছে? তারা বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! সে সাওম পালন করছিল। তখন তিনি (ﷺ) বললেন, সফরকালীন অবস্থায় সাওম পালন করা কোনো সওয়াবের কাজ নয়। আল্লাহ তা'আলা তোমাদের যে সুযোগ দিয়েছেন, তোমাদের উচিত সে সুযোগ গ্রহণ করা।
