২২/৪৭. অধ্যায়ঃ
যে কারণে সফরে সওম পালন সম্পর্কে নিরুৎসাহিত করা হয়েছে এবং এ বিষয়ে জাবির ইবনু 'আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত সানাদে মুহাম্মাদ ইবনু 'আবদুর রহমান (রহিমাহুল্লাহ)-এর বর্ণনা পার্থক্য
সুনানে নাসাঈ : ২২৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৫৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا بَكْرٌ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نَاسًا مُجْتَمِعِينَ عَلَى رَجُلٍ فَسَأَلَ، فَقَالُوا: رَجُلٌ أَجْهَدَهُ الصَّوْمُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَ الْبِرِّ الصِّيَامُ فِي السَّفَرِ»
জাবির ইব্ন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দেখলেন যে, কিছু লোক একজন লোককে ঘিরে রেখেছে। তিনি (ﷺ) জিজ্ঞেস করলে তারা বলল যে, এই ব্যক্তিকে সাওম ক্লান্ত করে ফেলেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সফরকালীন অবস্থায় সাওম পালন কোনো সওয়াবের কাজ নয়।
