২২/৪৯. অধ্যায়ঃ
এক ব্যক্তির নামের আলোচনা
সুনানে নাসাঈ : ২২৬৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৬৪
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبدِ اللَّهِ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ سُفْيَانَ، عَنْ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ بِمَرِّ الظَّهْرَانِ، فَقَالَ لِأَبِي بَكْرٍ وَعُمَرَ: «أَدْنِيَا فَكُلَا»، فَقَالَا: إِنَّا صَائِمَانِ، فَقَالَ: «ارْحَلُوا لِصَاحِبَيْكُمْ، اعْمَلُوا لِصَاحِبَيْكُمْ»،
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবি (ﷺ)-এর কাছে 'মাররুয যাহরান' নামক স্থানে কিছু খানা নিয়ে আসা হলে তিনি আবূ বকর এবং উমর (রাঃ)-কে বললেন, তোমরা দুজন কাছে এসো এবং খাও। তাঁরা উভয়ে বললেন, আমরা সাওম পালন করছি। তখন তিনি (ﷺ) বললেন, তোমাদের সাথীদ্বয়ের জন্য বাহন প্রস্তুত কর এবং তাদের কাজগুলো করে দাও।
