২২/৪৯. অধ্যায়ঃ
এক ব্যক্তির নামের আলোচনা
সুনানে নাসাঈ : ২২৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৬৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ الْهَادِ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَكَّةَ عَامَ الْفَتْحِ فِي رَمَضَانَ، فَصَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ فَصَامَ النَّاسُ، فَبَلَغَهُ أَنَّ النَّاسَ قَدْ شَقَّ عَلَيْهِمُ الصِّيَامُ، فَدَعَا بِقَدَحٍ مِنَ الْمَاءِ بَعْدَ الْعَصْرِ فَشَرِبَ وَالنَّاسُ يَنْظُرُونَ، فَأَفْطَرَ بَعْضُ النَّاسِ وَصَامَ بَعْضٌ، فَبَلَغَهُ أَنَّ نَاسًا صَامُوا، فَقَالَ: «أُولَئِكَ الْعُصَاةُ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের বছর রমজান মাসে মক্কায় রওয়ানা হলেন এবং সাওম পালন করেই কুরা‘উল গামীম নামক স্থানে পৌঁছলেন। আর লোকেরা সাওম পালন করছিল। তখন তাঁর [রাসূলুল্লাহ (ﷺ)-এর] কাছে সংবাদ পৌঁছল যে, লোকেদের জন্য সাওম পালন করা কষ্টদায়ক হয়ে পড়েছে। তখন তিনি (ﷺ) আসরের পরে এক পেয়ালা পানি চাইলেন এবং তা পান করলেন। আর লোকেরা তা দেখছিল। ফলে কিছু লোক সাওম ভঙ্গ করে ফেললেন আর কিছু লোক সাওম রেখে দিলেন। যখন তাঁর [রাসূলুল্লাহ (ﷺ)-এর] কাছে সংবাদ পৌঁছল যে, কিছু লোক এখনো সাওম পালন করেছেন তখন তিনি বললেন, তারা অপরাধী।
