২২/৫১. অধ্যায়ঃ
এ হাদীসে মু'আবিয়াহ্ ইবনু সাল্লাম ও 'আলী ইবনুল মুবারক (রহিমাহুমাল্লাহ)- এর বর্ণনার পার্থক্য
সুনানে নাসাঈ : ২২৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৮০
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ هَانِئِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ رَجُلٍ، مِنْ بَلْحَرِيشٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا نُسَافِرُ مَا شَاءَ اللَّهُ، فَأَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَطْعَمُ، فَقَالَ: «هَلُمَّ، فَاطْعَمْ»، فَقُلْتُ: إِنِّي صَائِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُحَدِّثُكُمْ عَنِ الصِّيَامِ: إِنَّ اللَّهَ وَضَعَ عَنِ الْمُسَافِرِ الصَّوْمَ وَشَطْرَ الصَّلَاةِ "---[حكم الألباني] صحيح لغيره
আব্দুর রহমান ইব্ন মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর ইচ্ছা আমরা সফর করতাম। একবার আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলাম, তখন তিনি খাবার খাচ্ছিলেন। তিনি (ﷺ) বললেন, এসো, খাবার খাও। আমি বললাম, আমি তো সাওম পালন করছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তোমাকে সাওম সম্পর্কে অবহিত করব। আল্লাহ তা’আলা মুসাফিরের জন্য সাওম মূলতবি এবং অর্ধেক সালাত রহিত করেছেন।
