২২/৮৪. অধ্যায়ঃ
মাসে তিনদিন সওম পালন করা প্রসঙ্গে মূসা ইবনু ত্বলহাহ্ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২৪২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪২৭
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، عَنْ بَكْرٍ، عَنْ عِيسَى، عَنْ مُحَمَّدٍ، عَنْ الْحَكَمِ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ ابْنِ الْحَوْتَكِيَّةِ، قَالَ: قَالَ أَبِي: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ أَرْنَبٌ قَدْ شَوَاهَا وَخُبْزٌ، فَوَضَعَهَا بَيْنَ يَدَيِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: إِنِّي وَجَدْتُهَا تَدْمَى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «لَا يَضُرُّ، كُلُوا»، وَقَالَ لِلْأَعْرَابِيِّ: «كُلْ»، قَالَ: إِنِّي صَائِمٌ، قَالَ: «صَوْمُ مَاذَا؟» قَالَ: صَوْمُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنَ الشَّهْرِ، قَالَ: " إِنْ كُنْتَ صَائِمًا فَعَلَيْكَ بِالْغُرِّ الْبِيضِ: ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ "، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «الصَّوَابُ عَنْ أَبِي ذَرٍّ، وَيُشْبِهُ أَنْ يَكُونَ وَقَعَ مِنَ الْكُتَّابِ ذَرٌّ، فَقِيلَ أَبِي»
ইবনুল হাওতাকিয়্যা (রহঃ) হতে বর্ণিতঃ
আমার পিতা বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এক গ্রাম্যলোক এলো, তার সাথে একটি ভুনা খরগোশ এবং কিছু রুটি ছিল। সে তা নবী (ﷺ)-এর সামনে পেশ করে বলল যে, আমি একে ঋতুমতী অবস্থায় পেয়েছি। রাসূলুল্লাহ (ﷺ) সাহাবীদেরকে বললেন: এটা ক্ষতিকর নয়, অতএব তোমরা খাও। গ্রাম্যলোকটিকে বললেন, তুমিও খাও। সে বলল, আমি সাওম পালন করছি। তিনি (ﷺ) বললেন, এটা কিসের সাওম? সে বলল, মাসের তিন দিনের সাওম। তিনি (ﷺ) বললেন: যদি তুমি সাওম পালন করতে চাও তবে উজ্জ্বল আলোময় দিনগুলোয় সাওম পালন কর অর্থাৎ তের, চৌদ্দ এবং পনের তারিখের।
