২৩/৮. অধ্যায়ঃ
গরুর যাকাত
সুনানে নাসাঈ : ২৪৫১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৫১
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى وَهُوَ ابْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، وَالْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَا: قَالَ مُعَاذٌ: «بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ فَأَمَرَنِي أَنْ آخُذَ مِنْ كُلِّ أَرْبَعِينَ بَقَرَةً ثَنِيَّةً، وَمِنْ كُلِّ ثَلَاثِينَ تَبِيعًا، وَمِنْ كُلِّ حَالِمٍ دِينَارًا أَوْ عِدْلَهُ مَعَافِرَ»---[حكم الألباني] صحيح لغيره
মু‘আয (রাঃ) হতে বর্ণিতঃ
মু’আয (রাঃ) বলেন, আমাকে রাসূলুল্লাহ (ﷺ) ইয়ামানে প্রেরণকালে আদেশ দিলেন যেন আমি প্রতি চল্লিশটি গরু থেকে একটি তিন বছর বয়সী গাভী এবং প্রতি ত্রিশটি থেকে একটি দুই বছর বয়সী গরু এবং প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি থেকে এক দীনার অথবা তার সমমূল্যের ইয়ামানী চাদর আদায় করি।
