২৩/৮. অধ্যায়ঃ
গরুর যাকাত
সুনানে নাসাঈ : ২৪৫২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৫২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ مُعَاذٍ، قَالَ: «لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ أَمَرَهُ أَنْ يَأْخُذَ مِنْ كُلِّ ثَلَاثِينَ مِنَ الْبَقَرِ تَبِيعًا أَوْ تَبِيعَةً، وَمِنْ كُلِّ أَرْبَعِينَ مُسِنَّةً، وَمِنْ كُلِّ حَالِمٍ دِينَارًا أَوْ عِدْلَهُ مَعَافِرَ»
মু‘আয (রাঃ) হতে বর্ণিতঃ
মুআয (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইয়ামানে প্রেরণকালে আমাকে আদেশ করেন যেন আমি প্রত্যেক ত্রিশটি গরুতে একটি তাবী অথবা তাবীআহ (দুই বছর বয়সী গরু বা গাভী), প্রত্যেক চল্লিশটি গরুতে একটি মুসিন্নাহ (তিন বছর বয়সী গাভী) এবং প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি থেকে এক দীনার অথবা তার সমমূল্যের ইয়ামানী চাদর আদায় করি।
