২৩/৮. অধ্যায়ঃ
গরুর যাকাত
সুনানে নাসাঈ : ২৪৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৫৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ الطُّوسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ ابْنِ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ الْأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلِ بْنِ سَلَمَةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: «أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَعَثَنِي إِلَى الْيَمَنِ أَنْ لَا آخُذَ مِنَ الْبَقَرِ شَيْئًا حَتَّى تَبْلُغَ ثَلَاثِينَ، فَإِذَا بَلَغَتْ ثَلَاثِينَ فَفِيهَا عِجْلٌ تَابِعٌ جَذَعٌ أَوْ جَذَعَةٌ حَتَّى تَبْلُغَ أَرْبَعِينَ، فَإِذَا بَلَغَتْ أَرْبَعِينَ فَفِيهَا بَقَرَةٌ مُسِنَّةٌ»---[حكم الألباني] حسن صحيح
মু‘আয ইব্ন জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
আমাকে রাসূলুল্লাহ (ﷺ) ইয়ামানে প্রেরণকালে নির্দেশ দিয়েছিলেন যেন আমি গরুর সংখ্যা ত্রিশ না হওয়া পর্যন্ত তার থেকে কিছু (যাকাত) গ্রহণ না করি। যখন ত্রিশ হয়ে যাবে তখন একটি তাবি‘ (দুই বছর বয়সী) পুরুষ অথবা স্ত্রী বাছুর। এ হুকুম চল্লিশ পর্যন্ত (ত্রিশের বেশি কিন্তু চল্লিশের কম)। চল্লিশটি হয়ে গেলে তাতে একটি ‘মুসিন্নাহ’ (তিন বছর বয়সী গাভী ওয়াজিব হবে)।
