২৩/৯. অধ্যায়ঃ

গরুর যাকাত প্রদানে অস্বীকারকারী প্রসঙ্গে

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৫৪

خْبَرَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ ابْنِ فُضَيْلٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ صَاحِبِ إِبِلٍ وَلَا بَقَرٍ وَلَا غَنَمٍ لَا يُؤَدِّي حَقَّهَا، إِلَّا وُقِفَ لَهَا يَوْمَ الْقِيَامَةِ بِقَاعٍ قَرْقَرٍ تَطَؤُهُ ذَاتُ الْأَظْلَافِ بِأَظْلَافِهَا، وَتَنْطَحُهُ ذَاتُ الْقُرُونِ بِقُرُونِهَا، لَيْسَ فِيهَا يَوْمَئِذٍ جَمَّاءُ وَلَا مَكْسُورَةُ الْقَرْنِ». قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، وَمَاذَا حَقُّهَا؟ قَالَ: " إِطْرَاقُ فَحْلِهَا، وَإِعَارَةُ دَلْوِهَا، وَحَمْلٌ عَلَيْهَا فِي سَبِيلِ اللَّهِ، وَلَا صَاحِبِ مَالٍ لَا يُؤَدِّي حَقَّهُ، إِلَّا يُخَيَّلُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعٌ أَقْرَعُ يَفِرُّ مِنْهُ صَاحِبُهُ وَهُوَ يَتَّبِعُهُ يَقُولُ لَهُ: هَذَا كَنْزُكَ الَّذِي كُنْتَ تَبْخَلُ بِهِ، فَإِذَا رَأَى أَنَّهُ لَا بُدَّ لَهُ مِنْهُ أَدْخَلَ يَدَهُ فِي فِيهِ، فَجَعَلَ يَقْضَمُهَا كَمَا يَقْضَمُ الْفَحْلُ "

জাবির ইব্‌ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি উট, গরু এবং ছাগলের হক আদায় করবে না কেয়ামতের দিন তাকে একটি সমতল ভূমিতে হাজির করা হবে। ক্ষুরবিশিষ্ট (জন্তুর ক্ষুর) দ্বারা তাকে পদদলিত করতে থাকবে এবং শিংবিশিষ্ট (জন্তু) তার শিং দ্বারা আঘাত করতে থাকবে। সেদিন কোনোটাই শিংহীন অথবা ভাঙা শিংয়ের হবে না।আমরা বললাম, হে আল্লাহর রসূল (ﷺ)! তাদের হক কী?তিনি (ﷺ) বললেন, প্রজননের জন্য ষাঁড়, পানি সেচের জন্য বালতি ধার দেওয়া এবং আল্লাহর রাস্তায় পশুর ওপর ভার বহন করার জন্য পশু ধার দেওয়া। আর যে ধনবান ব্যক্তি তার মালের হক আদায় করে না কেয়ামতের দিন ঐ সমস্ত মাল তার সামনে বিশাল অজগর সাপের আকৃতিতে হাজির হবে। তার মালিক তার থেকে পালাবে কিন্তু তা (সাপ) তার পিছনে দৌড়াবে এবং বলবে, এতো তোমার মাল যা নিয়ে তুমি কৃপণতা করতে। যখন সে ব্যক্তি দেখবে যে, তার (সাপের) হাত থেকে পালানোর কোনো পথ নেই তখন সে তার হাত তার মুখে প্রবেশ করিয়ে দেবে। সাপ তা কামড়াতে থাকবে যেভাবে ষাঁড় কামড়াতে থাকে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন